অ্যাসাসিনস ক্রিড ইনফিনিটি হবে মাল্টিপল গেম

৩১ অক্টোবর, ২০২১ ১১:১৭  
‘ফ্রি-টু-প্লে অনলাইন গেম’ হচ্ছে না ‘অ্যাসাসিনস ক্রিড ইনফিনিটি’। অভিনব ধারণা নিয়ে গেমটিতে বর্ণামূলক কাহিনীর বদলে থাকবে মাল্টিপল সেটিংস। এতে দেখা মিলবে অনেক বর্ণামূলক উপাদানের। গত ২৮ অক্টোবর অ্যাসাসিনস ক্রিড ইনফিনিটির বিজনেস মডেল নিয়ে ‘গেমপোস্ট’-কে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইউবিসফট প্রধান ইভস গিলমো। গিলমো বলেছেন, “অ্যাসাসিনস ক্রিড ইনফিনিটির টাইটেল ফ্রি টু প্লে নয়, এটি হবে ‘ব্যাপক গেম’। থাকবে ফ্যানদের ভালোবাসার সিরিজের সবটাই। গেমটির মধ্যে রয়েছে অনেক বর্ণনামূলক উপাদান। এটি বেশ অভিনব একটি গেম হবে, কিন্তু এতেও সেগুলোই থাকবে যা অন্য অ্যাসাসিন’স ক্রিড গেমে পেয়েছেন গেমাররা, ওই সব উপাদান যা তারা ভালোবাসেন….একদম শুরু থেকে। ফলে এটি ব্যাপক একটি গেম হবে।” তবে গেমটি এখনও একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন গিলমো। অন্যান্য অ্যাসাসিনস ক্রিড গেম থেকে আলাদা হবে নতুনটি। একটি বর্ণামূলক কাহিনীর বদলে গেমে থাকবে মাল্টিপল সেটিংস। ওই সেটিংসের বদৌলতে ভিন্ন ভিন্ন গল্প পাবেন গেমাররা। তবে প্রত্যেকটি গল্পই সংযুক্ত থাকবে। এক হিসেবে বলা যায়, এক মোড়কে একাধিক গেম পাবেন গেমাররা। গত জুলইয়ে গেমটির অস্তিত্ব সম্পর্কে প্রথম খবর দিয়েছিলো মার্কিন বাণিজ্যবিষয়ক সাময়িকী ব্লুমবার্গ। প্রতিবেদনে বলা হয়েছিলো, ফ্রি টু প্লে গেমটিতে হয়তো মাসের পর মাস জুড়ে বা বছর জুড়ে নতুন রুমের দেখা মিলবে। এরপর প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট এক প্রতিবেদনে জানায়, প্রকল্পের ‘এসি ইনফিনিটি’ নামটি বদলে যেতে পারে এবং এতে গ্র্যান্ড থেফট অটো অনলাইনের মতো লাইভ অনলাইন সেবা থাকবে। হয়তো ‘সিজন’ বা ‘ক্যাম্পেইন’ হিসেবে দেখা মিলবে নতুন গেমের। এটিতে প্রবেশাধিকার পেতে গেমারকে শুধু মূল গেমটি কিনলেই হবে। প্রতিবেদনের তথ্য অনুসারে, ২০২৪ –এর আগে হয়তো দেখা মিলবে না গেমটির।